প্রসেনজিৎ মাহাতো:
প্রাক্–বিশ্বকাপের ম্যাচ খেলতে শ্বশুড়বাড়ির শহরে পৌঁছলেন সুনীল ছেত্রী। রাজারহাটের নভোটেল হোটেলে উঠেছে ভারতীয় দল। মঙ্গলবার বাংলাদেরশের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়ে শহর উত্তাল। আইএফএ এবং ফেডারেশন কর্তাদের আশা, মঙ্গলবার যুবভারতী কানায় কানায় ভর্ত থাকবে। ম্যাচের আগে এআইএফএফ মিডিয়া টিমের মাধ্যমে ‘এক্সক্লুসিভ’ ভাবে চ্যানেল হিন্দুস্তানের মুখোমুখি সুনীল ছেত্রী।
প্রশ্ন: কাতার ম্যাচে আপনি খেলেননি। তবু, ভারতের দুর্ধর্ষ পারফরমেন্স। কী বলবেন?
সুনীল: সত্যি, ওই ম্যাচে প্লেয়াররা দারুণ খেলেছে। তবে, আমাদের আরও ভাল খেলতে হবে। এখানেই থেমে থাকলে চলবে না।
প্রশ্ন: বাংলাদেশ গত দুটো ম্যাচে হেরেছেন। মঙ্গলবারের ম্যাচটা কীভাবে দেখছেন?
সুনীল: ওদের কাছে ম্যাচটা ডু অর ডাই। ওর মরণ কামড় দেবে। আমাদের সতর্ক থাকতে হবে। ম্যাচটা হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। ম্যাচটা কঠিন হবে।’
প্রশ্ন: সন্দেশ ঝিঙ্ঘাতন নেই। কতটা ক্ষতি?
সুনীল: ও দলের অপরিহার্য অঙ্গ। ওর না থাকাটা ধাক্কা। তবে, ওকে ছাড়াও ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে আমাদের। বাকিরা নিজেদের সেরাটা উজাড় করে দেবে।’
প্রশ্ন: শ্বশুড়বাড়ির শহরে ম্যাচ। বাড়তি চাপ?
সুনীল: না, না, কোনও বাড়তি চাপ নেই। এর আগেও খেলেছি। কোনও অসুবিধে হবে না। সকলেই ইতিবাচক ম্যাচটা জেতার ব্যাপারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news