Breaking News
Home / TRENDING / এবার একাই হ্বজে যেতে পারবেন মুসলিম মহিলারা

এবার একাই হ্বজে যেতে পারবেন মুসলিম মহিলারা

নিজস্ব সংবাদদাতা :

এবার থেকে মুসলিম মহিলারা একাই হ্বজে যেতে পারবেন। বর্ষ শেষে তিন তালাক বিল নিয়ে দেশ জুড়ে যখন বির্তক- সমালোচনা চলছে তখন মুসলিম মহিলাদের হ্বজে যাওয়ার বিষয়ে নতুন কথা বলে চমক সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী। এমনটাই মনে করছেন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। বর্ষশেষে ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি ঘোষনা করেন, এতদিন মুসলিম মহিলারা একাকী হ্বজে যেতে পারতেন না, এবার তাঁরা একা যেতে পারবেন। যদিও এই বিষয়ে এর আগেই নিয়ম করেছে সৌদি সরকার। মোদী নতুন করে একথা বলে রাজনৈতিক চমক দিতে চাইছেন বলে মত বিশেষজ্ঞদের।
প্রতিবছর বিশ্বের সব দেশ থেকেই মুসলিম নরনারীরা হ্বজে যান। স্বামী -স্ত্রী, মা- সন্তান সহ একই পরিবারের বা পরিচিতদের মধ্যে গ্রুপ করে যান। মোদীর এই ঘোষনায় হ্বজে যাওয়ার বিষয়ে মহিলাদের খুব একটা প্রভাব ফেলতে পারবে না। কেননা, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, হ্বজের সময় মক্কা, মদীনা, মানোয়ারাতে ব্যাপক ভীড় হয়। সবথেকে বেশী ভীড় মিনা ও আরাফাতের ময়দানে। টানা পাঁচ দিন সারা বিশ্বের সমস্ত হ্বাজী এক জায়গায় জমায়েত হন। সেখানে হারিয়ে যাওয়া বা কোনও দূর্ঘটনায় পড়ার আশঙ্কা থাকে। তাই মোদী মহিলাদের বিষয়ে উদার মনোভাব দেখালেও মহিলারা এটাকে ভালো মনে নেবেন না বলে মুসলিম সমাজের একাংশ মনে করছেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *