Breaking News
Home / TRENDING / আপনি কি মুসলিম ও ব্যাঙ্ক চাকুরে? তাহলে জেনে নিন আপনার জন্যে জারি হয়েছে কেমন ফতোয়া

আপনি কি মুসলিম ও ব্যাঙ্ক চাকুরে? তাহলে জেনে নিন আপনার জন্যে জারি হয়েছে কেমন ফতোয়া

নিজস্ব সংবাদদাতা

 

ব্যাঙ্কে কর্মরত বা সুদের কারবারে জড়িত কোনও পরিবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়ার ফতোয়া জারি করল সর্বভারতীয় মুসলিম পারসোনাল ল’বোর্ড। ইসলামে সুদ নেওয়া বা দেওয়া হারাম বা গুণহা।সে জন্যে জারি করা হল এই ফতোয়া বলে জানান দারুল উলুম দেওবন্দ। তবে দলের নির্বাহী সভাপতি খালিদ রশীদ ফিরঙ্গি মাহালি এই বিষয়ে বলেন, বহু মুসলিম মানুষ আছেন যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন। যাঁরা এই ফতোয়া জারি করেছে তাঁদের এই বিষয়ে পর্যালোচনা করা উচিত। কারণ এটি মুসলিম সমাজে বিভ্রান্তির সৃষ্টি করবে। এই ধরণের ফতোয়া জারি করার কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি।তবে অনেক ইসলামী পণ্ডিত ও ধর্ম় বিশ্বাসীরা এই ফতোয়াকে সমর্থন করেছেন। ইসলামী শিক্ষাবোর্ডের সূত্রে জানা যায়, ইসলামে মদ, মাদকদ্রব্য, স্কুল ও অস্ত্র সহ আরও কিছু ব্যবসায় অর্জিত আয়কেও নিষিদ্ধ মনে করা হয়। ইসলামী গবেষক মাওলানা নাদিমুল বাজদি বলেন, যদি একজন ব্যক্তি, ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞাতসারে, ‘হারাম’ উপার্জন করে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনও কাজে যোগ দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। তবে ২০১৮ সালের দুনিয়ায় এটা কতটা বাস্তবচিত সেই বিষয়ে সংশয় রয়েই যাচ্ছে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *