Breaking News
Home / TRENDING /  শিল্প বঞ্চিত বঙ্গে ভাঙা হল বিশ্বকর্মার মূর্তি

 শিল্প বঞ্চিত বঙ্গে ভাঙা হল বিশ্বকর্মার মূর্তি

নিজস্ব প্রতিনিধি :

মুর্শিদাবাদ, ১৭ সেপ্টেম্বর: শিল্প বঞ্চিত বঙ্গে ভাঙা হল বিশ্বকর্মার মূর্তি। সোমবার ভোর রাতে ফারাক্কা ব্যারেজের আবাসনে কে বা কারা বিশ্বকর্মার মূর্তি ও মন্ডপ ভেঙ্গে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। সোমবার ভোরে বিষয়টি সকলের নজরে আসে। এর পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টেক্সম্যাকো রেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে ফারাক্কা ব্যারেজের লকগেট মেরামতির কাজ করছেন এই কোম্পানির কর্মীরা। তাঁরাই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছিলেন। সংস্থার প্রোজেক্ট ম্যানেজার মনোজ চক্রবর্তী বলেন, আমরা কয়েক মাস ধরে ফারাক্কার ব্যারেজের লকগেট মেরামতির কাজ করছি। সেই কারণে আবাসনে বিশ্বকর্মা পুজোর আয়োজন করি। সেই মতো মণ্ডপসজ্জা ও মূর্তি নিয়ে এসে পুজোর ব্যবস্থা করি। সোমবার ভোর রাতে কিছু দুষ্কৃতি মন্ডপ ও ঠাকুর ভেঙে ফেলে দিয়েছে। ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। ফারাক্কা থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন সংস্থার সদস্যরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *