Breaking News
Home / TRENDING / শুভেন্দুর গড়ে আক্রান্ত দিলীপ, অভিযোগের তির দিব্যেন্দুর দিকে

শুভেন্দুর গড়ে আক্রান্ত দিলীপ, অভিযোগের তির দিব্যেন্দুর দিকে

নিজস্ব প্রতিনিধি :

১৭ সেপ্টেম্বর : ফের তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার দলীয় কর্মসূচী পালন করতে পূর্ব মেদিনীপুর, কাঁথি সেন্ট্রাল বাসট্যান্ডের সামনে একটি দলীয় কর্মী মিটিংয়ে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির অভিযোগ বাসট্যান্ডের সামনেই দিলীপ ঘোষের মিটিং হয় ও তার গাড়ির ওপর আক্রমন করে তৃণমূলের দুস্কৃতিরা। পাথর ছুঁড়ে বিজেপির রাজ্য সভাপতির গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। মিটিং হলের জানলার কাঁচ বাইরে থেকে পাথর ছুড়ে ভেঙে দেয় আক্রমনকারীরা। তৃণমূলের হাতে জেলা বিজেপির ছয় কর্মী আহত হয়েছে বলে জানান দিলীপ ঘোষ। তিনি আরো জানান যে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে পুরো হামলা হয়েছে। তমলুকের সাংসদ নিজে দাঁড়িয়ে থেকে এই হামলা করছে বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। তবে তৃণমূলের হামলার জন্য বিজেপি কর্মীরা ভীত নন। বরং কাঁথি বাসট্যান্ডের সামনে সুমঙ্গল হলে বিজেপির ঘোষিত কর্মসূচী দল পালন করেছেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূলের পক্ষথেকে এই অভিযোগ অস্বীকার করে এই ঘটনা বিজেপির গোষ্ঠীদন্দের ফলে ঘটেছে বলে জানানো হয়েছে। ঘটনার সময় খুব বেশী পুলিশ না থাকলেও পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। পুলিশ অবশ্য গোটা ঘটনার তদন্ত করে দেখছে। ঘটনার জন্য এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *