চিরঞ্জিত ঘোষ:
বেশ কিছু দিন থেকেই নানা কারণে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শ্রীপত সিং কলেজে অচলাবস্তা চলছে বলে ছাত্র ছাত্রীদের অভিযোগ। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষের তরফে জানান হয় যে এ বছর কলেজে নবীন বরণ ও সোশ্যাল হবে না। যদিও কলেজ কর্তৃপক্ষের এমন দাবি মানতে নারাজ ছাত্রছাত্রীরা। তাদের দাবি নবীন বরণ ও সোশ্যালের জন্য তারা টাকা দিয়েছে তাই এই অনুষ্ঠান করতে হবে কলেজ কর্তৃপক্ষকে। মূলত নবীন বরণ ও সোশ্যালের অনুষ্ঠানের দাবি সহ বেশ কিছু দাবিতে দু’দিন ধরে কলেজ চত্ত্বরে বিক্ষোভ অবস্থানে শামিল হয়েছে কলেজের ছাত্র ছাত্রীরা।
কলেজ কতৃপক্ষ দাবি না মানা পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা। দু’দিন ধরে কলেজে অচলাবস্তা চলায় শিকেয় উঠেছে পড়াশোনা, যদিও এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলেজ কর্তৃপক্ষের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news