নিজস্ব সংবাদদাতা:
কলকাতা বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ আটক ১ বাংলাদেশি নাগরিক। কলকাতা থেকে বাংলাদেশেগামী বিমান ইউএস বাংলা বিএস২০২-তে চেপে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল ওই ব্যক্তির। কিন্তু শেষ মুহূর্তে সিকিউরিটি হোল্ডে তল্লাশির সময় আটকে যান তিনি।
ওই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ ইউএস ডলার, পস্ট ডলার, কানাডিয়ান সেন্ট, বাংলাদেশি টাকা ও ইন্ডিয়ান কারেন্সি। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আটক করে বাংলাদেশি নাগরিককে। উদ্ধার হওয়া অর্থমূল্যের পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় কুড়ি লক্ষ ৭৮ হাজার টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news