নিজস্ব প্রতিনিধি।
“রাজ্যের উদ্বেগজনক দিক সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।” শুক্রবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের পর একথা বলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৈঠক শেষে তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর সংসদ ভবনের কক্ষে আধ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক ফলপ্রসূ হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে প্রশাসনের বিভিন্ন সমালোচনা ও উদ্বেগজনক দিক সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অবহিত করেছি।”
https://twitter.com/jdhankhar1/status/1235863531813105664?s=19
প্রসঙ্গত, ২০ আগস্ট পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব নেন জগদীপ ধনখড়। তারপর থেকেই নানা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে সংঘাত হয়েছে রাজ্যপালের। সম্প্রতি আবার পুরভোটে যাতে পঞ্চায়েত ভোটের মতো সন্ত্রাস না হয় বলেও বিতর্ক বাড়িয়েছিলেন রাজ্যপাল। পাশাপাশি, পশ্চিমবঙ্গ এখন বারুদের স্তুপ বলেও রাজ্য প্রশাসনের দিকে তোপ দেগেছিলেন তিনি। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে জানিয়ে নবান্নের উৎকণ্ঠা বাড়িয়ে দিলেন জগদীপ ধনখড়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news