চিরঞ্জিত ঘোষ:
মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে। জঙ্গীপুর মহকুমা তৃণমূল কংগ্রেসের ডাকে ব্রিগেড সভার প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন জেলার একমাত্র মন্ত্রী জাকির হোসেন।
জঙ্গীপুর মহকুমা তৃণমূল কংগ্রেসের ডাকে ব্রিগেড সভার প্রস্তুতি সভায় তৃণমূলের সভামঞ্চতে শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনকে বক্তৃতা দিতে দিল না তৃণমূল কর্মীদের একাংশই। বৃহস্পতিবারের সভায় উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের পরিবহণ ও পরিবেশ মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মঞ্চে আসার আগে জেলার তৃণমূল নেতারা বক্তব্য রাখছিলেন মঞ্চে, তখন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন বক্তব্য রাখতে গেলে তাঁকে বিক্ষোভ দেখান একদল তৃণমূল কর্মী। সাময়িক বচশা শুরু হয়। মন্ত্রী জাকির হোসেনকে মাঝপথেই ভাষণ বন্ধ করতে হয়।সব মিলিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে এদিন। যদিও সভায় তখনও এসে পৌঁছননি শুভেন্দু অধিকারী। ঘটনার সময় মঞ্চে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা সহ জেলা ও মহকুমা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রস্তুতি সভার মঞ্চে দাঁড়িয়ে এই ভাবে শাসক দলের মন্ত্রীকে শাসক দলের কর্মীরাই ভাষণ দিতে না দেওয়াকে বিরোধীরা রাজনৈতিক অস্ত্র বানাবে বলে মনে করে রাজনৈতিক মহল।
সম্প্রতি মুর্শিদাবাদের রানিনগরে ব্রিগেড সভার সমর্থনে প্রস্তুতি সভাতেও ডোমকল পৌরসভার পৌরপ্রধান সৌমিক হোসেন ভাষণ দিতে গেলে তাঁকেও আটকে দেয় দলের কর্মীরাই। পরে অবশ্য রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি সামাল দেন। লোকসভা নির্বাচনের আগে একের পর এক সভায় প্রকাশ্যে জেলার নেতাদের উপর কর্মীদের ক্ষোভ উগরে দেওয়া দেখে কপালে চিন্তার ভাজ পড়েছে জেলা তৃণমূল কংগ্রেস শিবিরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news