নীল বণিক:
জানুয়ারি মাসেই রাজ্য সফর করতে চান অমিত শাহ। তাও আবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সফরের আগে। অমিত শাহ জানুয়ারি মাসের মাঝামাঝি রাজ্যে আসার কথা বিজেপির রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। মোট দু’দিন তিনি এ রাজ্যে থেকে দলের সংগঠনের কাজ করতে চান। আসন্ন লোকসভা ভোটে রাজ্য থেকে অমিত শাহ ২২টি আসন চাইছেন। এবার সেই পরিকল্পনা দিলীপ ঘোষ, মুকুল রায়দের সঙ্গে নিয়েই রুপায়ণ করতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি।
প্রথম দিন কলকাতায় থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের সাংগঠনিক কাজ সারতে চান অমিত শাহ। আর উত্তরবঙ্গের সাগঠনিক কাজের জন্য তিনি শিলিগুড়িতে যাবেন। সেখানে গিয়ে সরাসরি উত্তরবঙ্গের আসনগুলির জন্য কথা বলবেন স্থানীয় নেতাদের সঙ্গেও। অমিত শাহের আসার কথা দিল্লি ইতিমধ্যেই মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছে। দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কেও অমিত শাহ রাজ্য সফরের কথা নিজের জানিয়েছেন বলে দলীয় সূত্রের খবর। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ জানুয়ারি ফের বঙ্গ সফরে আসতে চলেছেন অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news