নিজস্ব সংবাদদাতা :
ছেলে মাধ্যমিকে ভালো ফল করলেই তাকে বিজ্ঞান বিভাগে পড়ানোই দস্তুর। কিন্তু কলা বিভাগের ছাত্রও যে সেরা ফল করতে পারে তা দেখিয়ে দিল এবার উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন। গ্রন্থন সেনগুপ্ত জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬৷ ৯৯.২ শতাংশ পেয়ে প্রথম হয়েছে সে৷
সাধারণত প্রত্যেক বছরই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর প্রথম স্থানাধিকারীর কাছে ‘ভবিষ্যতে কী নিয়ে পড়তে চাও’ জানতে চাওয়া হলে উত্তর আসে, ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং। মাঝের বেশ কয়েক বছর পর তাও বদলাল বোধ হয়৷
জলপাইগুড়ির গ্রন্থন প্রকৃতই তাক লাগিয়ে দিয়েছে। সে পড়াশোনার পাশাপাশি গান, বাজনা, নাটকের চর্চাতেও নিয়মিত থাকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news