নিজস্ব সংবাদদাতা। সাত সকালেই খুনের ঘটনা খাস কলকাতায়। বৃহস্পতিবার সকালে কড়েয়া থানা এলাকার ব্রড স্ট্রিটে খুন ড়লেন এক প্রৌঢ়। নিহতের নাম
বিশ্বজিত বসু। বয়স ৬৫। নিহতের বাড়ি থেকেই উদ্ধার করা হয় তাঁর রক্তাক্ত দেহ। কড়েয়া থানার পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যায় লালবাজারের হমিসাইড শাখার গোয়েন্দারা।স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে বিশ্বজিৎ বসু ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মী। এদিন তাঁর ঘরের চেয়ার থেকে গলার নলি কাটা দেহ উদ্ধার করে পুলিশ। কি কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা বা লুটপাটের উদ্দেশ্যেই বিশ্বজিৎ বসুকে গলার নলি কেটে খুন করা হয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news