Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের মোবাইলে “জয় শ্রীরাম” মেসেজ পাঠালেন বিজেপি কর্মীরা

মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের মোবাইলে “জয় শ্রীরাম” মেসেজ পাঠালেন বিজেপি কর্মীরা

নীল রায়। এ যেন ইটের বদলে পাটকেল! দিলীপ ঘোষ, মুকুল রায়, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায়’দের “জয় হিন্দ জয় বাংলা জয় মা মাটি মানুষ।মমতা ব্যানার্জী জিন্দাবাদ।” মেসেজটি পাঠিয়েছিলেন তৃণমূলের কর্মীরা। তার জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রায় সব প্রথম সারির নেতা নম্বর ভাইরাল করে “জয় শ্রীরাম” মেসেজ পাঠাতে শুরু করেন বিজেপির নিচুতলার কর্মীরা। বুধবার সারা দিন কি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে ঘুরে বেড়িয়েছে তৃণমূলের শীর্ষ নেতাদের মোবাইল নম্বর। মুখ্যমন্ত্রী ছাড়া এই তালিকায় রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, আবাসন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১০ লাখ পোস্ট জয় শ্রীরাম লেখা পোস্ট পাঠানোর কথা ঘোষণা করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তারপর এই তৃণমূলের নিচুতলার কর্মীরা নিজেদের সোশ্যাল মিডিয়ার গ্রুপ গুলিতে বিভিন্ন বিজেপি নেতাদের নম্বর ভাইরাল করে মেসেজ পাঠানো শুরু করেন। তারই জবাবে এই পাল্টা মেসেজ রাজনীতি! এদিনই মুখ্যমন্ত্রীর ভাই তথা তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় “জয় শ্রীরাম” ধ্বনিকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করাকে অবমাননাকর বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে বিশিষ্ট সাংবাদিক তথা বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত কথায়, “ওরা তো আমাদের নেতাদের মোবাইলে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল। তার পাল্টা আমাদের কর্মীরাও ওদের নেতাদের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *