নীল রায়।
“কৈলাস বিজয়বর্গীয় দিলীপ ঘোষ ও তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে!” এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। বুধবারে শ্যামবাজারের ধর্না মঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই বিজেপি নেতা। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বলেন, “আমাকে, দিলীপকে, কৈলাসজিকেও হত্যার ষড়যন্ত্র হচ্ছে। বিজেপি-র সমস্ত বড় ও মাঝারি নেতাদের বিরুদ্ধে এই চক্রান্ত চলছে।” উদাহরণস্বরূপ প্রাক্তন রেলমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের কোনও নিরাপত্তা নেই। লেকটাউন এলাকায় চা খেতে গিয়েছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তার ওপর হামলা করল তৃণমূলের বাহিনী। বর্ধমানের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ও তাঁর ওপর হামলা হল। অর্জুন সিংয়ের ওপর হামলাও তেমনই একটি ঘটনা।”
এমন ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সরাসরি আঙুল তুলে রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন মুকুল। এ প্রসঙ্গে তিনি বলেন, “জ্ঞানবন্ত আর মনোজ বর্মার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি। ওঁদের বিরুদ্ধে যে যে দরজায় ঠকঠকাতে হয়ে, সেখানেই যাব।” বামফ্রন্ট জামানায় জ্ঞানবন্ত সিং যে রিজওয়ানুর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন, সেকথা এদিন উল্লেখ করেছেন একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news