Breaking News
Home / TRENDING / “পরিবার সমেত জেলে যাবেন মুখ্যমন্ত্রী, সঙ্গে তাঁর মন্ত্রীরাও”, আক্রমণ কৈলাসের

“পরিবার সমেত জেলে যাবেন মুখ্যমন্ত্রী, সঙ্গে তাঁর মন্ত্রীরাও”, আক্রমণ কৈলাসের

জয় ঘোষ

“রাজ্যে তৃণমূল আমলে যে ভাবে দুর্নীতি হয়েছে। আপনার পরিবার ও মন্ত্রীসভার বহু মন্ত্রী জেলে যাবে।” বুধবার শ্যামবাজারারে ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। এদিন তিনি বলেন, “যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন। ভালো সুন্দর জেল তৈরি করে ফেলুন। আপনার পরিবারের জন্য এসি বসিয়ে নিন। কারণ আপনি যে ভাবে রাজ্যে দুর্নীতি করেছেন। আপনি ও আপনার মন্ত্রীসভার অর্ধেক মন্ত্রীকেই জেলে কাটাতে হবে।” কৈলাস আরও বলেন, “তৃণমূলের বেশীরভাগ নেতা- মন্ত্রী এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছে। শুধু নিরাপত্তার জন্য বিজেপিতে আসতে পারছে না। এমন একটা সময় আসছে। যখন কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই বিজেপিতে যোগ দেবেন। এটা শুধু সময়ের অপেক্ষা।”

এদিন কৈলাস বিজয়বর্গী বিস্ফোরক অভিযোগ করে বলেন, “মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো শুধু রাজ্যে ঘুরে ঘুরে টাকা তুলছেন। শেষ এক বছরে এক হাজার কোটি টাকা তুলেছে আপনার ভাইপো। অবৈধ কয়লা খাদান,গরুপাচার, বালিখাদান থেকে এই টাকা কামিয়েছে।” তিনি আরও বলেন, “আমরা মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর সমস্ত তথ্য আমরা ইডিকে জমা দিয়েছি। খুব শীঘ্রই ইডির হাত আপনার পরিবারের কাছে পৌচ্ছাবে। দুর্নীতির কালো টাকা আপনি কামিয়েছেন। আপনাদের সবাইকেই জেলে যাতে হবে।” প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের উদাহরণ টেনে তিনি বলেন,”চিদম্বরমের মতো নেতা বাঁচতে পারেননি। তা হলে দিদি আপনি বাঁচবেন কী করে?”

এদিন কৈলাস বক্তব্যের শুরু থেকেই মুখ্যমন্ত্রীকেই আক্রমণের নিশানা করেন। তাঁর প্রশ্ন, “বিধানসভা ভোটে জমানত কি বাঁচবে? ১০০ আসন আসবে তো?” তিনি বলেন, “সরকারের দুর্নীতি ও গুন্ডাগিরির বিরুদ্ধেই লোকসভা নির্বাচনে মানুষ ভোট দিয়েছে।” পুলিশ প্রশাসনকে আক্রমণ করে করে কৈলাসের বক্তব্য, “তৃণমূল সরকার পুলিশের ওপর ভরসা করছে। যেদিন বিজেপি সরকার আসবে সেদিন এই পুলিশই দেখবেন আমাদের জুতো পালিশ করছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *