Breaking News
Home / TRENDING / ইফতার পার্টি বাদ দিয়ে দিদি চললেন মোদীর শপথগ্রহণে

ইফতার পার্টি বাদ দিয়ে দিদি চললেন মোদীর শপথগ্রহণে

নীল রায়। ইফতার পার্টি পিছিয়ে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি চললেন দিদি। মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন ছাড়ার সময় সংবাদমাধ্যমকে জানিয়েছেন আগামী ৩০ মে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কারণেই ইফতার পার্টিতে যাওয়া হচ্ছে না তাঁর। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির কারণে ইফতার পার্টির দিন বদল করে ৩ জুন করা হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গালে গণতন্ত্রের থাপ্পড় মারবেন বলে হুঙ্কার ছেড়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে নেমে নজিরবিহীনভাবে অমিত শাহ – নরেন্দ্র মোদীকে “তুই তোকারি” করতে ছাড়েননি তিনি। পরাজিত হয়েও পরাজয় মানতে না চেয়ে আগামী ৩০ মে কলকাতা পুরসভা আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেবেন বলেও জানিয়েছিলেন মমতা। সঙ্গে জানিয়েছিলেন, “আমি সংখ্যালঘু তোষন করি। যে গরু দুধ দেয় তার লাথিও খাব।” যে নরেন্দ্র মোদীকে এক্সপায়ারি ডেটের প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেছিলেন মমতা, এমনকি কান ধরে উঠবোস করানোর কথা বলেছিলেন। এমন কী ঘটনা ঘটলো যে রাতারাতি ভোলবদল করে দিদি এখন দিল্লী ছুটছেন তাঁরই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ? প্রশ্ন উঠছে বাংলার রাজনৈতিক মহলে!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *