Breaking News
Home / TRENDING / প্রশান্ত কিশোরের কথায় মার্চ-এপ্রিল-মে জুড়ে পৌরভোটের ইঙ্গিত

প্রশান্ত কিশোরের কথায় মার্চ-এপ্রিল-মে জুড়ে পৌরভোটের ইঙ্গিত

নীল রায়।

আগামী মার্চ- এপ্রিল- মে মাসজুড়েই হবে রাজ্যের একাধিক পৌরসভার নির্বাচন। সূত্রের খবর, সম্প্রতি ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) তৃণমূলের জেলা সভাপতিদের জানিয়েছেন, আগামী ১০০ দিনের মধ্যেই রাজ্যে পৌর ভোট হতে চলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পিকে এমন কথা বলায়, জেলা সভাপতিরা ভাবতে শুরু করেছেন পৌর ভোটের প্রস্তুতি নিয়ে। কারণ তিন উপ-নির্বাচনে জেতার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আস্থা প্রশান্ত কিশোরের ওপর কয়েক গুণ বেড়ে গিয়েছে বলেই ধরে নিচ্ছেন তাঁরা। তাই প্রশান্ত কিশোরের কথার হেরফের হবে না বলেই ধরে এগোতে চাইছেন তৃণমূলের (TMC) জেলা সভাপতিরা।

তৃণমূলের এক জেলা সভাপতির কথায়, “লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর উপনির্বাচনের যায় আমাদের অক্সিজেন দিয়েছে একথা অস্বীকার করার উপায় নেই। তাই স্বাভাবিকভাবেই দলের প্রশান্ত কিশোরের ওপর নির্ভরতা বেড়েছে।” তিনি আরও বলেন, “তাই প্রশান্ত কিশোর যখন বলেছেন ১০০ দিনের মধ্যে পৌর ভোট হবে। তখন আমাদের সেভাবেই প্রস্তুতি নিয়ে এগোতে হবে।” রাজ্যের মোট ১০৭টি পৌরসভা নির্বাচন হবে। তবে হাওড়া সহ ব্যারাকপুর মহকুমার আটটি পৌরসভার বিলয় ঘটিয়ে ডিলিমিটেশন করা হবে বলে জানা গিয়েছে। তাই পৌরসভার সংখ্যা কিছুটা হলেও কমে আসবে বলেই সূত্রের খবর।

কিন্তু, তাতে তৃণমূলের অন্দরে প্রস্তুতির ঘাটতি থাকবে না বলেই জানিয়েছে দলের একটি সূত্র। উপনির্বাচনের জয়ের পর তৃণমূল নেতৃত্ব চেয়েছিল আগামী জানুয়ারি – ফেব্রুয়ারি মাসে হোক পৌর নির্বাচন। কিন্তু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য তা একেবারেই সম্ভব হবে না। কারণ, উচ্চ মাধ‌্যমিক পরীক্ষা শেষ হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে। তাই ভোটের নির্ঘণ্ট প্রকাশ পেতে পারে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। ভোট প্রক্রিয়া হবে এপ্রিল ও মে মাস জুড়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *