Breaking News
Home / TRENDING / দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৪৪, আহত ১৫

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৪৪, আহত ১৫

নিজস্ব প্রতিবেদন:

 

২২ বছর পর ফের এত বড় অগ্নিকাণ্ডের মুখোমুখি হল রাজধানী দিল্লি। ভোর ৫:২২ মিনিট নাগাদ আগুন লাগে নতুন দিল্লির অনাজ মান্ডি এলাকার একটি বস্তির কারখানায়। ওই এলাকাটি নয়াদিল্লি স্টেশন থেকে ৩.৫ কিমি দূরে অবস্থিত। আগুন লাগার সময় কারখানার ভিতরে ৫৯ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন। 

এই দুর্ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১৫ জন। ধোঁয়াই দম বন্ধ হয়েই বেশিরভাগ লোকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অনেকেই বিহারের বাসিন্দা ছিলেন। আহতদের এলএনজেপি ও লেডি হার্ডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদেরকে দেখতে হাসপাতালে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দমকল বিভাগের অফিসার সুনীল চৌধুরী বলেন, শর্ট সার্কিটের কারণে ওই ৪ তলা বিল্ডিংয়ে আগুন লাগে। প্লাস্টিকজাত দ্রব্য বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ দল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন ক্রাইম ব্রাঞ্চ। 

এর আগে ১৯৯৭ সালের ১৩ জুন দিল্লির উপহার সিনেমা হলে আগুন লাগার ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১০০-র বেশি। তারপর এদিনের ঘটনায় আতঙ্কিত রাজধানীর বাসিন্দারা। এই ঘটনায় কারখানার মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। বর্তমানে কারখানার মালিক পলাতক। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *