নীল বণিক:
পুলিশের ভয়ে বিজেপি আইন অমান্য আন্দোলন থামাবে না বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, গত সপ্তাহে বসিরহাটে আইন অমান্য করায় বহু বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবারও তার ব্যতিক্রম হল না।
সকাল থেকেই মালদায় আইন অমান্য কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাঁরা আসছিলেন সেই বিজেপি কর্মীদের পুরাতন মালদা থেকে গ্রেফতার করে জেলা পুলিশ, অভিযোগ করেন দিলীপ ঘোষ। এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, আমরা পুলিশের এই আচরণ ডায়েরিতে নোট করছি। তৃণমূলের সঙ্গে হাত মেলানো পুলিশরা সঠিক সময়ে এর জবাব পাবে।
এদিন বিজেপির আইন অমান্য আন্দোলনে বহু স্থানীয় বাম সমর্থকেরা বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news