Breaking News
Home / TRENDING / চলতি বছরে ‘মিস ইংল্যান্ড’ হলেন বাঙালি কন্যা ভাষা মুখোপাধ্যায়

চলতি বছরে ‘মিস ইংল্যান্ড’ হলেন বাঙালি কন্যা ভাষা মুখোপাধ্যায়

ওয়েব ডেস্ক:

চলতি বছরে মিস ইংল্যান্ড হলেন বাঙালি কন্যা ভাষা মুখ্যোপাধ্যায়। ভাষা আবার পেশায় চিকিৎসক। অর্থাৎ সৌন্দর্য আর মেধার যুগলবন্দী এই বাঙালি কন্যা। গত বৃহস্পতিবার ইংল্যান্ডের নামজাদা উঠতি মডেলদের হারিয়ে ভাষা জিতে নিলেন সেরার শিরোপা।

মেধাবী ভাষা ইংল্যান্ডের ডার্বি শহরের বাসিন্দা। ২৩ বছর বয়সেই তাঁর ঝুলিতে রয়েছে দু’দুটি ডাক্তারি ডিগ্রি। চিকিৎবিজ্ঞান নিয়ে পড়া শেষ করে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন ও শল্যচিকিৎসা নিয়ে পড়াশোনা করেন তিনি। এছাড়াও পাঁচটি ভাষায় সাবলীল ভাবে কথা বলতে পারেন ‘ইংল্যান্ডসুন্দরী’। জানা গিয়েছে, বাংলা, হিন্দি, ইংরাজীর পাশাপাশি জার্মান ও ফ্রেঞ্চেও কথা বলতে পারেন তিনি। পরীক্ষকদের মতে, ভাষার আইকিউ মান ১৪৬। উল্লেখ্য, কোনও ব্যক্তির ১৪০-এর উপরে আইকিউ থাকলে তাঁকে জিনিয়াস বা অতি বুদ্ধিমান বলে মনে করা হয়।

খেতাব জিতে উচ্ছসীত ভাষা বলেন, “প্রথমে সময় বার করতে পারব কিনা সে বিষয়ে চিন্তিত ছিলাম। তবে, পড়াশোনার থেকে একটু বিরতির জন্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।” এই মাসেই বস্টনের একটি হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগ দেওয়ার কথা রয়েছে ভাষা মুখোপাধ্যায়ের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *