চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বিরাট কোহলি এবং নবীন-উল-হক -এর বিতর্ক লেগেই আছে । শুধু মাঠের মধ্যেই নয় , মাঠের বাইরেও তাদের ঠাণ্ডা লড়াই চলছেই । একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জরিয়েছেন তিনি । তবে আরসিবির হারের পর সোশ্যাল মিডিয়ায় কোহলিকে কটাক্ষ করেছেন নবীন । এবার এই বিতর্কে ঢুকে পড়ল মুম্বই ইন্ডিয়ান্সও। আফগান পেসারকে তাঁর ভাষাতেই জবাব দিলেন মুম্বইয়ের তরুণ তারকারা। যা দেখে নেটিজেন দের একাংশ বলাবলি করছেন, বিরাট কোহলির অপমানের জবাব দিলেন রোহিতরা। আইপিএলে লখনউ বনাম আরসিবি ম্যাচে নবীন এবং বিরাট কোহলি নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন। মাঠের মধ্যেই তরুণ আফগান বোলারকে জুতো দেখানোর অভিযোগ ওঠে বিরাটের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই বচসায় জড়িয়ে পড়েন নবীন। সেই কাণ্ডের রেশ মাঠের বাইরেও বারবার চোখে পড়েছে। সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় কোহলিকে কটাক্ষ করে চলেছেন নবীন। কখনও সোশ্যাল মিডিয়ায় আম খাওয়ার ছবি দিয়ে, কখনও আবার ‘মিম’ পোস্ট করে প্রাক্তন ভারত অধিনায়ককে বিঁধেছেন তিনি।আইপিএলের এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভালই বল করেছেন আফগান পেসার। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু সে ম্যাচেও বিতর্কে জড়িয়েছেন নবীন। রোহিতকে আউট করার পর যে ভঙ্গিমায় তিনি সেলিব্রেশন করেন, সেটা পছন্দ হয়নি অনেকেরই। ভারত অধিনায়কের উইকেট নেওয়ার পরই আফগান পেসারকে দেখা যায় দু’কানে আঙুল গুঁজে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কানে আঙুল দেওয়ার অর্থ, কোনও সমালোচনা কানে না নিয়ে নিজের কাজ করছেন তিনি।
প্রসঙ্গত, নবীনের ভাল বোলিংয়ের পরও বুধবার পরাস্ত হয়েছে লখনউ।তারপরই অভিনব সেলিব্রেশনে নবীনকে পালটা দিয়েছেন মুম্বইয়ের প্রবীণ তারকারা। এলিমেনেটরে জয়ের পর মুম্বই তারকা সন্দীপ ওয়ারিয়র ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে মুম্বইয়ের আরও দুই সতীর্থ কুমার কার্তিকেয় এবং বিষ্ণু বিনোদের সঙ্গে একটি খাবার টেবিলে বসে রয়েছেন সন্দীপ। টেবিলে রয়েছে একটি আম। যে তিনজন বসে রয়েছেন, তাঁদের একজনের মুখ বন্ধ, একজনের কান বন্ধ এবং একজনের চোখ বন্ধ। সঙ্গে ক্যাপশানে লেখা মিষ্টি আমের মরশুম। এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন কোহলিকে কটাক্ষ করার প্রতিশোধ নিল মুম্বাই ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news