Breaking News
Home / TRENDING / ফের অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল আদালত

ফের অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল আদালত

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ অসুস্থতার যুক্তি দেখিয়েও লাভ হল না, ফের জামিনের আবেদন খারিজ অনুব্রত মণ্ডলের । আপাতত তিহাড়েই থাকতে হচ্ছে তাঁকে। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে খারিজ হয়ে যায় বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আরজি। তাঁর আইনজীবী জানান, শারীরিক অসুস্থতার কারণ তুলে ধরে জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু মামলার শুনানির পর তাঁর জামিনের আরজি খারিজ করে দেওয়া হয়। পাশাপাশি অনুব্রতর আইনজীবী আরও জানান, তিহাড় জেলের তরফে অনুব্রতর যে চিকিৎসা করা হচ্ছে, সেই সংক্রান্ত নথিপত্র জেল কর্তৃপক্ষের কাছ থেকে একাধিকবার চাওয়া হয়েছিল। কারণ অনুব্রতর জামিনের আবেদনের ক্ষেত্রে ওই মেডিক্যাল রিপোর্টগুলি অত্যন্ত প্রয়োজন ছিল। রিপোর্ট যে পাওয়া যাচ্ছে না, সে কথাও আদালতের সামনে তুলে ধরা হয়। কিন্তু তা শোনেনি আদালত । এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে শীঘ্রই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হবেন অনুব্রত বলে জানান তাঁর আইনজীবী। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। গ্রেপ্তারির পরই আধিকারিকরা পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান। বিপুল সম্পত্তির উৎসের খোঁজে নামে ইডি। সেই অনুযায়ী তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর বর্তমানে অনুব্রতর ঠিকানা তিহাড় জেল। প্রায় মাস দু’য়েক সেখানেই রয়েছেন। জেলের ভিতরও একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি। একাধিক হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হলেও কন হাসপাতালই তাকে বাইরে গিয়ে চিকিৎসা করানর কথা বলেনি বলেই জানা যাচ্ছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *