Breaking News
Home / TRENDING / বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন, জানতে ক্লিক

বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন, জানতে ক্লিক

নীল রায়:

বাতিল হয়ে গেল রাজ্যের এক বিজেপি প্রার্থীর মনোনয়ন। ‌বুধবার সন্ধ্যায় জানা যায় বিজেপি প্রার্থী চিকিৎসক মুকুটমণি অধিকারীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। ‌কারণ প্রসঙ্গে জানানো হয়েছে সরকারি চাকরিতে তাঁর ইস্তফা পত্র গৃহীত না হওয়ায় তিনি ভোটে দাঁড়াতে পারবেন না। ‌ তার বদলে ওই আসনে লড়বেন জগন্নাথ সরকার। মুকুটমণি অধিকারীর নাম ঘোষণার পর থেকেই তাঁর মনোনয়ন নিয়ে জটিলতার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত চাকরিতে তাঁর ইস্তফা গৃহীত না হওয়ায় প্রার্থী হতে পারলেন না বছর তিরিশের এই চিকিৎসক।

মতুয়া সমাজের উজ্জ্বল মুখ হিসেবে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছিল বিজেপি। নাম ঘোষণার পর জোর কদমে প্রচারও শুরু করেছিলেন তিনি। ব্রিগেড সমাবেশে নরেন্দ্র মোদির মঞ্চে গরমাগরম বক্তৃতা রেখেও সকলের নজর কেড়েছিলেন মুকুটমণি। কিন্তু প্রশাসনিক জটিলতায় তার ইস্তফা পত্র গৃহীত না হওয়ায় ভোটের ময়দান থেকে সরতেই হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *