নিজস্ব সংবাদদাতা
ইস্টবেঙ্গল দল গুছিয়ে নিলেও বাগানে কোনও তাড়া নেই। সেখানে তাড়াহুড়ো। কোনও ফুটবলারের সঙ্গে নতুন মরশুমের চুক্তি নিয়ে কথা বলা হচ্ছে না। ফুটবলাররা দিশেহারা। কী করবেন বুঝে উঠতে পারছেন না। এর মধ্যেই শোনা যাচ্ছে, নতুন মরশুমের জন্য একমাত্র গোলরক্ষক শিলটন পালের সঙ্গে চুক্তি হয়েছে মোহনবাগানের। কথাবার্তা চূড়ান্ত হলেও সইসাবুদ বাকি। কারণ, প্লেয়ারদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন হাতে না পাওয়া পর্যন্ত শিলটন সই করতে রাজি হচ্ছেন না। তবে, সূত্রের খবর, সামনের মরশুমে শিলটন খেলবেন মোহনবাগানেই। ঘরের ছেলে সুব্রত (বাবলু) ভট্টাচার্যের দিকে এগোচ্ছেন শিলটন। এই নিয়ে ১৫ বছর বাগানে খেলবেন শিলটন। তঁার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও চূড়ান্ত কিছু হয়নি। আমার সঙ্গে অন্যান্য ক্লাবেরও কথাবার্তা চলছে। দেখা যাক কী হয়।’ শিলটনের সঙ্গে কর্তাদের সু–সম্পর্কের কথা সর্বজনবিদিত। মোহনবাগান আই লিগ বা আইএসএল যা–ই খেলুক শিলটনের সিট পাকা, তা বলাই যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news