নীল বণিক:
সিপিএম প্রার্থীদের উপর হামলায় কমিশন নিরব বলে অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাম প্রার্থী ড. ফুয়াদ হালিমের উপর হামলা হয়েছে। ওই হামলার জন্য বিমান বসু সরাসরি তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপান আজ।
সোমবার সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জির উপর হামলা চালিয়েছিল তৃণমূল। তারপর বুধবার ফুয়াদ হালিমের উপর হামলা। দুটো ঘটনা নিয়েই বামেরা কমিশানে নালিশ জানিয়েছিল। কিন্তুু এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বিমান বসু। কমিশনের কাছে বিমানের দাবি, অবিলম্বে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে। না হলে শাসকের হামলা বিরোধী প্রার্থীদের উপর আরও বাড়বে মনে করেন বর্ষিয়ান নেতা। সেইসঙ্গে বুধবার আলিমুদ্দিনে বামফ্রন্ট তাদের নির্বাচনী আবেদন প্রকাশ করে। আটপাতার অবেদন পত্র আরও আগে প্রকাশ করা হলে ভালো হতো বলে জানান বিমান বসু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news