Breaking News
Home / TRENDING / মুকুলকে স্বস্তি হাইকোর্টের, ১৮ সেপ্টেম্বর অবধি গ্রেফতার নয় জানাল ডিভিশন বেঞ্চ

মুকুলকে স্বস্তি হাইকোর্টের, ১৮ সেপ্টেম্বর অবধি গ্রেফতার নয় জানাল ডিভিশন বেঞ্চ

নীল রায়।

রেল প্রতারণা মামলায় আদালতে স্বস্তি পেলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মুকুলকে গ্রেফতার করা যাবে না। রেল প্রতারণা মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন তিনি। ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রাক্তন রেলমন্ত্রীকে রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়নি। এদিন এজলাস বদল করে বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, তদন্তকারীরা যদি মুকুল রায়কে জেরা করতে চান। তাহলে ৭২ ঘণ্টা আগে নোটিস দিয়ে তাঁকে জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, রেলের কমিটিতে জায়গা পাইয়ে দেওয়ার নাম করে ৪০ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার হন বিজেপির শ্রমিক সংগঠনের সভাপতি বাবান ঘোষ। গত ২১ অগস্ট বেহালার সরশুনা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। অভিযোগকারী অভিযোগ, মুকুল রায়ের নাম করেই টাকা নিয়েছেন বাবান। সেই মর্মে এফআইআর দায়ের হয়। তাই জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *