ওয়েব ডেস্কঃ
আজ রাতে চাঁদের মাটিতে পা রাখবে ভারতের চন্দ্রযান-২। ২২ জুলাই ইসরো থেকে চাঁদের উদ্দেশে রওনা হয় বাহুবলী চন্দ্রযান-২। অবশেষে আজ নির্ধারিত সময়মতো চাঁদের দক্ষিণ প্রান্তে নামবে চন্দ্রযান-২ এর বিক্রম।
চন্দ্রযান-২ এর চাঁদের মাটিতে পা রাখার ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে ইসরোতে। এদিন বেঙ্গালুরুতে এই ঘটনা কম্পিউটারের মাধ্যমে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে পর্যবেক্ষণে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা।
এই মিশনকে সফল করার জন্য প্রায় ১০ বছর ধরে ইসরোর বিজ্ঞানীরা লাগাতার প্রচেষ্টার চালিয়ে গিয়েছে। এই প্রথম সবথেকে কম খরচে নিজেদের তৈরি লেন্ডার ও রোবট তৈরি করে চাঁদে পাঠাল ইসরো। অর্থাৎ এই মিশনটি সফল হলেই ভারত হবে বিশ্বের মধ্যে প্রথম দেশ, যে সবথেকে কম খরচে চন্দ্রযান পাঠাল চাঁদে। বিশ্বের অন্যান্য দেশের চন্দ্রযানের প্রায় অর্ধেকেরও কম খরচে চন্দ্রযান-২ তৈরি করেছে ভারত। চন্দ্রযান-২ তৈরি করতে ভারতের খরচ হয়েছে ৯৭৮ কোটি টাকা। যেখানে হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স এন্ড গেম’ (খরচ হয়েছে ২৫৬০ কোটি টাকা) এর থেকেও কম খরচে। এর আগে মাত্র ৫৩২ কোটি টাকা খরচ করে মঙ্গলযান পাঠিয়ে নজির গড়েছিল ভারত। যেখানে ২০১৩ সালে নাসার খরচ হয়েছিল ১৩৪৬ কোটি টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news