Breaking News
Home / TRENDING / আহত শমীক ভট্টাচার্যকে দেখতে গেলেন মুকুল রায়

আহত শমীক ভট্টাচার্যকে দেখতে গেলেন মুকুল রায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দিল্লি থেকে ফিরেই তৃণমূলের হামলায় আহত বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্যকে দেখতে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় ফিরে আসেন তিনি। এরপর বিমানবন্দর থেকে মুকুল সরাসরি চলে যান শমীক ভট্টাচার্যের বাড়িতে। গতকাল ডায়মন্ড হারবারের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শমীক ভট্টাচার্যের (Shamik Bhattcharya) উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তার গাড়ির চালককে ব্যাপক মারধর এর পাশাপাশি গাড়িটিও ভেঙে দেওয়া হয়। মুকুল রায়ের সঙ্গে দেখা হওয়ার পর গতকালের ঘটনা বর্ণনা করেন শমীক।

https://twitter.com/MukulR_Official/status/1313727651907952641?s=19

তিনি জানিয়েছেন, গতকাল রাস্তায় গাড়ি থামিয়ে তাঁর গলা থেকে সোনার চেন কেড়ে নেয় একদল দুষ্কৃতী। সেখানেই শান্ত হয় না তারা।তারপরেই তার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে নেওয়া হয়। এমনকি হাতের আঙ্গুলে থাকা আংটি খুলে নেওয়ারও চেষ্টা করে তাঁরা। আংটি নিতে না পারায় তখন তারা আঙ্গুল কাটার চেষ্টা করেন বলেও দলের সর্বভারতীয় সহ-সভাপতিকে জানান তিনি। পাশাপাশি শমীক ভট্টাচার্যের যে সহকারী ছিল তাঁকেও মারধর করা হয়েছে এবং লাঠি, বাঁশ, চড় , ঘুষি মারা হয় বলেও জানান তিনি। গতকাল শমীক ভট্টাচার্য আক্রান্ত হওয়ার খবর পেয়ে টুইট করে প্রতিবাদ করেন মুকুল রায়। এদিন তাঁর সঙ্গে শমীক ভট্টাচার্যকে দেখতে যান কেন্দ্রীয় বিজেপির নেতা অরবিন্দ মেনন। এদিনের বৈঠক শেষে টুইট করে আবারও তৃণমূল নেতৃত্ব কে প্রাক্তন বিধায়কের ওপর হামলার জন্য দায়ী করেন মুকুল।

অন্যদিকে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে মনীশ শুক্লা খুনের মামলার কিনারা হবে বলে জানিয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে এই খুন সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেন মুকুল রায়। তিনি জানিয়েছেন, সমস্ত রকম আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং আর যা যা করণীয় আছে সবকিছুই করা হবে এবং মনীশ শুক্লার হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আনা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *