Breaking News
Home / TRENDING / বদ্রিনাথ মন্দিরের আদলে শারদোৎসবের মঞ্চ সাজাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার

বদ্রিনাথ মন্দিরের আদলে শারদোৎসবের মঞ্চ সাজাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এ বছর সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে বদ্রিনাথ মন্দিরের আদলে। তবে এ বছর পুজোর সময় পুজোর আনন্দ একেবারে নেই বললেই চলে। তবে সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর সম্পাদক সজল ঘোষের গলায় শোনা গেল একেবারে অন্য ধরনের সুর। তিনি বলেছেন, “এবারে যে পুজো হচ্ছে তা শুধুমাত্র পুজো করার জন্য পুজো হচ্ছে । আনন্দের সুর কোথাও নেই। সেই সঙ্গে তিনি সাধারণ মানুষের কাছে অনেক কিছু আবেদন রেখেছেন।” সজল বলেছেন, “এবারের পুজোয় যদি মানুষ নিজের বাড়িতে কাটায় বা নিজের অঞ্চলের ছোট পুজোগুলোতে কাটায় তাহলে অনেক বেশি ভালো হবে । এই সময় প্রত্যেকটি মানুষকে নিজের থেকেও অনেক বেশি সতর্ক ও সচেতন হতে হবে।”

পুজো কমিটির তরফ থেকে স্যানিটাইজার টানেল, মাস্ক সবকিছুর বন্দোবস্ত করা হবে। যদি এই করোনা আবহে অতিরিক্ত পরিমাণে দর্শনার্থীদের ভিড় হয় তাহলে সন্তোষ মিত্র স্কোয়ার বন্ধ করে দেওয়া হবে। এ প্রসঙ্গে পুজো কমিটির কর্তা সজল ঘোষ বলেন, “আগামী দিন যদি মানুষ সুন্দর ভাবে কাটাতে চায়। তাহলে প্রতিটি মানুষের উচিৎ হবে এবার পুজোয় বাইরে না বেরোনো।” তিনি জানিয়েছেন এবারের পুজো হোক হেঁটে নয় নেটে দেখুন। মানুষ ঘরে বসে নেটের মাধ্যমে বা টিভিতে শুধুমাত্র ঠাকুর দেখুক। বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই। তবু তিনি বলেছেন কিছু মানুষ অবশ্যই আসবেন। তারা যেন রাতের বেলায় ভিড় না করে সকালবেলায় ফাকায় ফাকায় ঠাকুর দেখতে আসেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *