Breaking News
Home / TRENDING / ফিরেই হালিশহর-কাচরাপাড়া পৌরসভা দখলের ছক মুকুলের

ফিরেই হালিশহর-কাচরাপাড়া পৌরসভা দখলের ছক মুকুলের

নীল রায়। ফিরেই হালিশহর ও কাঁচরাপাড়া পুরসভার দখল নেওয়ার ছক কষা শুরু করলেন বিজেপি নেতা মুকুল রায়। বুধবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, “হালিশহর বা কাচরাপাড়া। কোনওটির ক্ষেত্রেই কিছু হবে না । ভাটপাড়া যা হয়েছিল এখানেও তাই হবে। দুটি ক্ষেত্রেই বিজেপির বোর্ড থাকবে।” এরপরই নিজের বীজপুরের বাড়িতে রওনা দেন প্রাক্তন রেলমন্ত্রী। সেখানে দফায় দফায় বৈঠক করেন বিজেপি নেতৃত্বের সঙ্গে। কথা হয় তাঁর বিধায়ক পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গেও। বৈঠক শেষে হালিশহরের পুরসভার চেয়ারম্যান অংশুমান রায় প্রসঙ্গে মুকুল বলেন “অংশুমানের কোনও রাজনৈতিক ওজন কোনও কালেই ছিল না। উনি নিজের যোগ্যতায় চেয়ারম্যান হননি। ওঁকে দয়া করে আমি চেয়ারম্যান পদে বসিয়েছিলাম। কাল পরশুর মধ্যে অংশুমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।” প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে বিধানসভায় হালিশহর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরদের দলে ফিরিয়ে আত্মবিশ্বাসী ব্যারাকপুরে তৃণমূল নেতৃত্ব। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কাঁচরাপাড়া পৌরসভা বৃহস্পতিবারের মধ্যে দখল নেবে বলে হুংকার ছেড়ে রেখেছেন। এখন দেখার পালা এই যে তৃণমূলের পাল্টা কি চাল দেন মুকুল রায়!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *