Breaking News
Home / TRENDING / “মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যাব।” জানিয়ে জল্পনা বাড়ালেন সব্যসাচী

“মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যাব।” জানিয়ে জল্পনা বাড়ালেন সব্যসাচী

নীল রায়। সব্যসাচী আছেন সব্যসাচীতেই! মঙ্গলবার তাঁর বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। আর বুধবারই সেই কাউন্সিলরদের সঙ্গেই বোর্ড মিটিং সারলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। আবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক দলের যে বৈঠকের ডাক দিয়েছেন, সেখানেও যোগ দেবেন তিনি। এমন কৌশলী অবস্থানের কারণেই বাংলার রাজনৈতিক মহল সব্যসাচীর প্রতি বিশেষ নজর রাখছেন। কারণ বিধাননগরের মেয়রকে নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি রয়েছে চরমে। বিধাননগরের বাসিন্দা এক তৃণমূল বিধায়কের কথায়, “সব্যসাচী চাইছে দল ওঁকে বের করে দিক। তাহলে শ্যাম ও কূল দুই থাকবে ওর। কারণ একদিকে দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন হলে অন্য দলে যোগ দেওয়ার রাস্তাও যেমন খুলে যাবে। তেমনি আবার বিধায়ক ও মেয়র দুই পদেই থেকে যাওয়ার সুযোগও থাকবে।” তবে ঝানু রাজনীতি সব্যসাচী জানেন এমন ভুল করবেন না তাঁর সতীর্থরা। তাই প্রায় প্রতি মুহূর্তে দলের অস্বস্তি বাড়িয়ে চলেছেন। ১৮ জুলাই বিধাননগর পুর নিগমে মেয়রের আস্থা ভোটের মুখোমুখি হতে হবে তাঁকে। তবে বৃহস্পতিবার সকলের নজর থাকবে তৃণমূল ভবনের দিকে। কারণ, এদিন তৃণমূল ভবনে বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক। প্রায় বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যাওয়া একটি রাজনৈতিক সম্পর্কের আবার নতুন কোনও মোড় দেখা যাবে কি?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *