Breaking News
Home / TRENDING / রাহুল নয়, লোকসভায় বিরোধী দলনেতা অধীর

রাহুল নয়, লোকসভায় বিরোধী দলনেতা অধীর

প্রসেনজিৎ ধর:

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির ঝড়ে উড়ে গেছে কংগ্রেস। কংগ্রেসের ভরাডুবি হয়েছে গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও। উল্লেখ্য, কংগ্রেসের এমন মন্দ সময়ে অনেক রথী-মহারথীই নিজের আসন ধরে রাখতে পারেনি। গত পাঁচ বছরের লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে পযন্ত নিজের আসন হারিয়েছেন। অপরপক্ষে কয়েকদিন আগেই বিপরীত পক্ষের নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর পিঠ চাপড়ে বলেছিলেন, অধীরদা আপনি অনেক বড় যোদ্ধা।

আর আজ মঙ্গলবার কংগ্রেসের সংসদীয় বৈঠকে লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হল বাংলার দাপুটে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে। দীর্ঘ কুড়ি বছর ধরে লোকসভায় কংগ্রেসের সাংসদ অধীর। নিজের এলাকায় তাঁর কর্তৃত্ব অবিসম্বাদিত। শাসক দল তৃণমূল তাঁর এলাকার আশেপাশে হুল ফোটালেও অধীর গড়ে ঠাই পায়নি। সেই অধীরকে দিল্লির নেতারা বিরোধী দলনেতা করায় বঙ্গ কংগ্রসের জোর যে বাড়বে তা বলা বাহুল্য।

তথাপি প্রশ্ন উঠছে, বাংলায় কংগ্রেসের অবস্থা যখন অতি খারাপ তখন অধীর চৌধুরীকে সংসদের অতি গুরুত্বপূর্ণ পদটি দিয়ে কি কোনও বার্তা দিতে চাইলেন রাহুল সোনিয়া? জোর জল্পনা রাজনৈতিক মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *