Breaking News
Home / TRENDING / ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে রোগীকে অবহেলা নয়: সুপ্রিম কোর্ট

ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে রোগীকে অবহেলা নয়: সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক:

ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সাধারণ মানুষকে অবহেলা নয়, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালত, এও জানায়, দেশের আইন শৃঙ্খলার সঙ্গে সমঝোতা বরদাস্ত করা হবে না।

প্রসঙ্গত, রাজ্যে গত কয়েক দিনের ঘটনায় স্তব্ধ হয়ে গেছিল স্বাস্থ্য পরিষেবা। চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ওঠে এই আন্দোলনের আঁচ ভিন-রাজ্যেও পড়েছিল। আন্দোলনে সামিল হয়েছিলেন এইমস-এর ডাক্তাররা। একই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা করে আইএমএ বা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এই মামলায় আইএমএ-র তরফে আর্জি জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রীয় সরকারকে দেশের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে নির্দেশ দেওয়া হোক।

সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালত জানিয়ে দিল, কোনও পরিস্থিতিতেই ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে সাধারণ মানুষকে অবহেলা করা চলবে না। মুমুর্ষু রোগীরা চিকিৎসা করাকেই প্রাথমিক গুরুত্ব দিতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বার্তা, দেশের আইন শৃঙ্খলার সঙ্গে সমঝোতা অসম্ভব।

পাশাপাশি আদালতের তরফে জানানো হয়েছে, এই মামলার বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *