Breaking News
Home / TRENDING / মুকুল-মেঘ কাটবে কবে? এবার নিজেই মুখ খুললেন মুকুল, জেনে নিন তাঁর কাছ থেকেই ( ব্রেকিং )

মুকুল-মেঘ কাটবে কবে? এবার নিজেই মুখ খুললেন মুকুল, জেনে নিন তাঁর কাছ থেকেই ( ব্রেকিং )

দেবক বন্দ্যোপাধ্যায় : 

মুখ খুললেন মুকুল, বললেন ২৬ তারিখ অপেক্ষার অবসান। তিনি কোনদিকে যাবেন? নতুন দল না বিজেপি? মুকুলের দল ছাড়ার পর থেকে এই নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। কোথায় যাবেন দাদা? কবে যাবেন দাদা? মুকুল অনুগামীদের শয়নে-স্বপনে-জাগরণে এতদিন ধরে একটাই চিন্তা। বিভিন্ন মহলে মুকুলের পরবর্তী গন্তব্য বিভিন্ন মতামত, বিভিন্ন ব্যখ্যা। শেষপর্যন্ত বুধবার বিকেলে চ্যানেল হিন্দুস্তানকে মুকুল জানালেন, “কাল সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।” কাল অর্থাৎ বৃহস্পতিবার মুকুল রায় প্রকাশ্যে তাঁর পরবর্তী পদক্ষেপ জানাবেন বলে আপাতত ধরে নেওয়া যায়। যদিও ইতিমধ্যেই তিনি তাঁর নতুন দলের পক্ষে রয়েছেন এমন অনুগামীদের দিল্লি চলে আসতে বলেছেন। এখান থেকে অনেকে ধরে নিচ্ছেন তাহলে নতুন দলেই যাচ্ছেন মুকুল। মুকুল রায় এদিন আরও বলেছেন, “যা হবে দিল্লিতেই হবে।”
প্রশ্ন হল কী হবে!
মুকুল রায়ের কথা অনুযায়ী আর মাত্র একদিনের ব্যবধানেই সবকিছু পরিস্কার হয়ে যাবে।
মুকুল-অনুগামীদের এখন টান টান উত্তেজনা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *