প্রসেনজিৎ ধর:
মুকুলের দাবি মেনে পঞ্চম দফা ভোটের চার দিন আগে হুগলিতে কেন্দ্রীয় বাহিনী। আজ রীতিমতো তারা ভোটারদের নির্ভয় দিয়ে টহল দিল এলাকা। প্রসঙ্গত, দিন চারেক আগে হুগলিতেই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রকাশ্যে সভায় মুকুল রায় বলেন, ভোট লুট করতে দেবো না। তৃণমুল ভাবছে ওরা ভোট লুট করে ওদের প্রার্থীদের জেতাবে, তা হতে দেবো না। আমরা কমিশনকে বলেছি হুগলি জেলার প্রতিটি বুথে আধাসামরিক বাহিনী দিয়ে ভোট করাতে হবে। এদিন তারই প্রতিফলন দ্যাখা গেলো বাহিনীর রুট মার্চে।
উল্লেখ্য, বুধবার উত্তরপাড়া, চন্দননগর, চুঁচুড়া, আরামবাগ সহ জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। অলিতে গলিতে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলে। চায়ের দোকানে ঢুকে জানতে চায়, ভোট দিতে সমস্যা নেই তো? সমস্যা হলে জানাবেন।
প্রায় ১০০ কোম্পানি বাহিনী এখনও পযন্ত এসে পৌঁছেছে হুগলিতে। আজই বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবেও আসছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করবেন। সব রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Keno faltu news banas… Mukul jhore geche… ar Kendriyo bahini asar program 1 months agey 21.04.19 thik hoye giyechilo. Bazar gorom korar ki dorkar.