নীল রায়:
আবার নেত্রীর ভরসার পাত্র অনুব্রত। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনে দলের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন তিনি। চতুর্থ দফায় গত সোমবার লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ মিটেছে বীরভূমের দুটি কেন্দ্রে। নিজের সেরা অস্ত্রকে ঘরে বসিয়ে রাখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া বাঁকুড়া জেলায় গেরুয়া প্রভাব যথেষ্ট, সে কথা মাথায় রেখেই এবার অনুব্রত মন্ডলকে এই আসনে প্রচার চালানোর পাশাপাশি ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্বও দিয়েছেন তিনি, এমনটাই সূত্রের খবর।
ষষ্ঠ দফায় আগামী ১২ মে লোকসভা ভোটে বাঁকুড়ার জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র ভোট। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, আগামী দু’একদিনের মধ্যে বিষ্ণুপুরে ৬-৭ টি জনসভা করবেন । বীরভূমে জেলা সভাপতি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ও মঙ্গলকোটেও তৃণমূল কংগ্রেসের বিশেষ পর্যবেক্ষক। প্রসঙ্গত, ভোটের দিনে তাঁকে নজরবন্দি করে রেখেছিল নির্বাচন কমিশন। এমনকী মোবাইল ফোনে কথা বলাতেও জারি করে ছিল নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও স্বমহিমায় থেকেছেন দিদির কেষ্ট। কখনও জমিতে পাচন দেওয়া, কখনও পুলিশকে বোম মারা, কিংবা গুর-বাতাসা খাওয়ানো। সবেতেই মুখ্যমন্ত্রীর প্রশ্রয় পেয়েছেন অনুব্রত। এবার বিষ্ণুপুর লোকসভা ভোট করানোর দায়িত্বেও তিনি। এই দায়িত্ব পাওয়ার পর বিরোধী রাজনৈতিক দলগুলো আবারও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হন কিনা এখন সেটাই দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news