ওয়েব ডেস্ক:
আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না, সাফ জানাল কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি শহীদুল্লা মুন্সী ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের এজলাসে শুনানি শেষে এই নির্দেশ দিল শহরের উচ্চ আদালত। যদিও এদিন মামলার শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত ছিলেন না। সেজন্যে শুনানি সম্পূর্ণত সম্ভব হয়নি। আগামী ২রা সেপ্টেম্বর ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারকরা।
প্রসঙ্গত, রেলের স্থায়ী কমিটির সদস্য পদ পাইয়ে দেওয়ার নামে দফায় দফায় ৭০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে কিছুদিন আগেই। এই মামলায় বিজেপির শ্রমিক সংগঠনের নেতা বাবান ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। একই মামলার এফআইআর-এ নাম রয়েছে মুকুল রায়েরও। উল্লেখ্য, সরশুনা থানায় এই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা সন্তু গঙ্গোপাধ্যায়।
তবে আপাতত মুকুলে স্বস্তি। প্রতারণা মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করছিলেন বিজেপি নেতা। আর আজ আদালত জানিয়ে দিল ৫ সেপ্টেম্বর অবধি মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news