জয় ঘোষ।
” নারদা কান্ডে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক!” পুলিশ কর্তা এম এইচ মির্জাকে গ্রেপ্তারী প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। নারদা তদন্তে প্রায় সাড়ে তিন বছর পর একজন আইপিএস অফিসার গ্রেপ্তার হলেন। “আপনি কি মনে করেন নারদ তদন্ত নতুন মোড় নিতে চলেছে ?” এমন প্রশ্নের উত্তরে মুকুল বলেন, “তদন্ত চলছে সেই তদন্ত কিভাবে চলছে ক’দিন ধরে চলবে এটা সিবিআর বিষয়। তদন্তের পর সিবিআই কাকে গ্রেপ্তার করবে কাকে করবে না সেটা সম্পূর্ণ তাদের বিষয়।” তিনি আরও বলেন, “তদন্তকারী সংস্থা আগে জিজ্ঞাসাবাদ করে তারপর তাকে গ্রেপ্তার করে। আমি চাই নারদকাণ্ডে যারা দোষী ব্যক্তি তাদের চিহ্নিত করণ হোক। তারা সাজা পাক। এটা নিশ্চিত করা হোক।”
বিভিন্ন কেলেঙ্কারি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুকুল রায় বলেন, “সারধা এবং নারদা বিষয়টি সম্পূর্ণ আলাদা। সারধায় গরিব মানুষগুলো জর্জরিত হয়েছে। নারদা যারা যুক্ত সেই বিষয়টি প্রাইভেট। সারধা এবং নারদার দুটোই আইনের চোখে অপরাধী। এই অপরাধীদের ক্ষেত্রে যদি তদন্তকারী সংস্থা মনে করে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেটা তারা নিতেই পারে।”
নারদা (Narada) কান্ড আপনার নাম জড়িয়েছেন সেটা নিয়ে কি বলবেন? এর উত্তরে মুকুলের জবাব, “নারদা কান্ডের সময় আমি সেই সময় নির্বাচনে দাঁড়াইনি। সেই সময় অনেক টিভিতেই নারদা ফুটেজ দেখানো হয়েছে কোথাও আমার ছবি ছিল না।” তিনি আরও বলেন, “নারদ আর টাকা দেওয়ার জন্য আপনি পুলিশ সুপারের কাছে পাঠিয়েছিলেন কেন? আমাকে বলেছিল বর্ধমানের ব্যবসা করবে তাই আমি তৎকালীন বর্ধমান পুলিশ সুপার এসএম মির্জার কাছে তাদের পাঠিয়েছিলাম।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news