Breaking News
Home / TRENDING / সন্তোষ ট্রফিতে জয় বাংলা

সন্তোষ ট্রফিতে জয় বাংলা

প্রসেনজিৎ মাহাতো:

 

দুরন্ত কামব্যাক। সন্তোষ ট্রফির মূল পর্বে যেতে হলে জিততে হত চার গোলে। বৃহস্পতিবার কল্যাণীতে ওডিশাকে ৪–০ হারিয়ে বাজিমাত কোচ রঞ্জন ভট্টাচার্যের দল বাংলার।

অসাধারণ পারফরমেন্স বললেও কম বলা হয়। শুরু থেকেই আক্রমণের ঢেউ। প্রথমার্ধে ১–০ এগিয়ে যাওয়া। এই অর্ধেই আরও ২–৩ গোল হতে পারত। সহজ সুযোগ নষ্ট করে বাংলা। অর্জুন টুডুর শট পোস্টে লাগে। তবে তিনি জোড়া গোল করেন। অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া।

দ্বিতীয়ার্ধে আরও ঝলমলে বাংলা। পেনাল্টি থেকে ২–০ করে সুরজিৎ শিল। মহম্মদ রফিকের ভাই ফরিদ ব্যবধান বাড়ান। শেষ পেরেকটি পোঁতেন অর্জুন টুডু।

 

মিনি ডার্বি না থেকে কল্যাণীতে গিয়েছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। বৃষ্টি মাথায় নিয়ে সারাক্ষণ দলকে উজ্জীবীত করে যান। মূলপর্বে ওঠার জন্য দলকে ২৫ হাজার টাকা বোনাস দেন জয়দীপ। তাঁর প্রশংসা প্রাপ্য। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *