Breaking News
Home / TRENDING / মেট্রো ডেয়ারি বিলগ্নিকরণে কত কাটমানি খেয়েছে তৃণমূল? পাল্টা প্রশ্ন মুকুলের

মেট্রো ডেয়ারি বিলগ্নিকরণে কত কাটমানি খেয়েছে তৃণমূল? পাল্টা প্রশ্ন মুকুলের

ওয়েব ডেস্ক:

তৃণমূলকে মুখের উপর জবাব দিলেন মুকুল রায়। কেন্দ্রের বিলগ্নিকরণ নীতির বিরোধিতায় সংসদের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভকে পালটা বিঁধলেন বিজেপি নেতা। এদিন মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হল পশ্চিমবঙ্গে বিলগ্নিকরণের ‘মাস্টার’।

প্রসঙ্গত, কেন্দ্রের বিলগ্নিকরণ নীতি নিয়ে অন্য বিরোধী দলগুলির মতোই সরব হয়েছে তৃণমূল। প্রতিবাদে সোমবার সংসদের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাদের দাবি, ৪২টি লাভজনক সরকারি সংস্থার বিলগ্নিকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তা ইতিমধ্যে বন্ধ করতে হবে।

এরপরই পাল্টা তোপ দাগেন চাণক্য। মঙ্গলবার দিল্লিতে নিজের বাসভবনের সামনে দাঁড়িয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘কেন্দ্রের বিলগ্নিকরণ নীতি নিয়ে কথা বলার আগে পশ্চিমবঙ্গে মেট্রো ডেয়ারির কী ভাবে বিলগ্নিকরণ হয়েছে তার জবাব দিক রাজ্য সরকার।’

রাজ্যের মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলে মুকুলের প্রশ্ন, ‘মেট্রো ডেয়ারির বিলগ্নিকরণ করে কত কোটি টাকা কাটমানি খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকার? তার জবাব দিক। মুকুল রায়ের অভিযোগ, যারা রাজ্যে বিলগ্নিকরণের কাণ্ডারি, তারাই বিলগ্নিকরণের প্রতিবাদ করছে দিল্লিতে!’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *