বর্ষার মরসুমে শহরে বৃষ্টি থাকছে না আপাতত। তবে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং সহ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। কিন্তু আগামী দু’দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলবে না। কিছুটা হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়াতে। এর কারণ পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন বিহারের উপর একটা নিম্নচাপ তৈরী হয়েছে। পশ্চিমবঙ্গের উপর থাকা একটা নিম্নচাপ অক্ষরেখা বিহারের নিম্নচাপের সঙ্গে মিশে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে।
এর ফলেই উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, এবং তা আরও বাড়তে পারে বলে করছে আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই ঢেউ বেশি থাকবে বলে মৎসজীবীদের আগামী ২৪ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে জানাচ্ছে হাওয়া অফিস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news