Breaking News
Home / TRENDING / স্বামীর কাছে প্রতারণার শিকার স্ত্রী

স্বামীর কাছে প্রতারণার শিকার স্ত্রী

প্রসেনজিৎ ধর:

 

চার বছরের মেয়েকে নিয়ে স্বামীর ঘরের সামনে ধর্নায় স্ত্রী। মাস চারেক আগে স্ত্রী চাঁদনী কুমারীকে বিহারে বাগুলায় বাপের বাড়ি দিয়ে আসে নরেন্দ্র কুমার। বলে বাইরে কাজ যাবে। কাজ থেকে ফিরে তাঁকে নিয়ে যাবে। চার মাস কেটে গেলেও স্ত্রীকে নিয়ে আসতে যায়নি নরেন্দ্র। ফোন করলে ফোন ধরে না। ধরলে বলে স্ত্রীকে আর নিয়ে আসবে না। কিছু গোলমাল আছে বুঝতে পেরে বাবা আর কাকার সাথে মেয়েকে নিয়ে হিন্দমোটর নন্দনকাননে চলে আসে চাঁদনী। দরজায় তালা বন্ধ দেখে ভোর থেকে স্বামীর বাড়ির সামনে অপেক্ষা করতে থাকে। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়।

 

চাঁদনী জানায়, তাঁকে ঘরে তুলছে না স্বামী। কোথায় যাবে মেয়েকে নিয়ে। ঘটনা শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। প্রতিবেশীরাও চায় স্ত্রী, মেয়েকে নিয়ে সংসার করুক নরেন্দ্র। উত্তরপাড়া থানার পুলিশ আসে। দরজা ধাক্কা দিয়েও সাড়া পায়না কারও। পরে থানায় নিয়ে যায় চাঁদনী কুমারীকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *