নীল বণিক :
নজরদারি বাড়ছে মুকুল রায়ের ওপর। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার অফিসারেরা ২৪ ঘন্টার জন্য মুকুল রায়কে নজরে রাখছেন। এমনকি কলকাতার বেশ কয়েক জন মুকুল অনুগামীর ওপরেও নজর রাখছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রের খবর এই প্রথম একজন নেতার ওপর নজরদারি রাখতে পলিট্যিকাল সব বিভাগের ওসিদের এক সঙ্গে কাজে লাগান হচ্ছে। কাজে লাগান হচ্ছে জেলার ডিআইবির আধিকারিকদেরও। জেলাতেও মুকুল অনুগামীদের ধরে ধরে লিস্ট তৈরি করে নজরদারি চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক আধিকারিক এমনই জানিয়েছেন। তাঁর দাবি সারা রাজ্যে মুকুলের সুবাসে তৈরি হয়েছে নতুন একটি রাজনৈতিক দলের জল্পনা। তবে মুকুলের নতুন দলের জল্পনাতে রাজ্য পুলিশের গোয়েন্দাদের এখন কালঘাম ছুটেছে। অন্যদিকে মুকুল রায় ও তাঁর অনুগামীদের জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে তৈরি হতে পারে নতুন একটি ওসি পদ। সব রাজনৈতিক দল গুলির জন্য যেমন একটি ওসি সহ আলাদা টেবিল থাকে, তেমন মুকুল রায়ের জন্য আলাদা একটি বিভাগ থাকবে। গোয়েন্দা বিভাগের আধিকারিকরা অট্টহাসি করে বলেছেন, “তাহলে কি অচিরেই এবার আমরা পেতে চলেছি, ওসি মুকুল ?”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news