দেবক বন্দ্যোপাধ্যায়
সহসভাপতির পদ চলে যাওয়ার পর মুখ খুললেন মুকুল রায়। মুখ খুলেই যা বললেন তা হল হিন্দু ধর্মের গোড়ার কথা। সাংবাদিকদের প্রশ্ন ছিল সহসভাপতিত্ব চলে যাওয়ার পর কি ভাবছেন তিনি? মুকুলের সহাস্য উত্তর, বাড়িতে পুজো এখন সেই নিয়েই মেতে থাকবেন তিনি। এরপরেই মোক্ষম কথাটি উচ্চারণ করেন মুকুল। কোনও নির্দিষ্ট প্রশ্ন ছিল না। তিনি নিজে থেকেই বলেন, “আমি হিন্দু এবং অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করি।” মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার বিদ্ধ হচ্ছেন তোষণের রাজনীতি করার অভিযোগে, যখন দুর্গা প্রতিমা নিরঞ্জনের ওপর সরকারি নিয়ন্ত্রণ নিয়ে সারা দেশে সমালোচিত হচ্ছে তাঁকে, সেই মুকুলের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দু’দিন আগেই তোষণ-রাজনীতি নিয়ে কলকাতায় এসে মমতার কড়া সমালোচনা করে গেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তোষণ রাজনীতির বিরোধিতা উঠে আসছে কোনও কোনও সংখ্যালঘু মহল থেকেও। এই রাজ্যে একটি জনমত তৈরি হতে শুরু করেছে যে তোষণ নয়, সংখ্যালঘুদের মুসলিম বা খ্রীস্টান বা বৌদ্ধ হিসেবে নয়, তাঁদের ভারতীয় হিসেবেই দেখতে হবে এবং তাঁদের প্রকৃত উন্নয়ন করতে হবে।
সনাতন ধর্মের পণ্ডিতরা বলেন, হিন্দু ধর্মের মূল বক্তব্যই হল অপরের ধর্মকেও শ্রদ্ধা করা। সেই ধর্মেও যে সত্য আছে তা স্বীকার করা।
শণিবার, সেই বক্তব্যই উঠে এল মুকুল রায়ের গলায়।
এমন একটি সন্ধিক্ষণে উঠে এল যা মুকুলের আপাত সাধারণ একটি মন্তব্যকে সুদূরপ্রসারী রাজনৈতিক তাৎপর্য দিয়েছে।
কি বললেন মুকুল রায় দেখে নিন ভিডিও
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
আপনাদের ভালো থাকার উপায় নিয়ে এল স্কিন ও হেয়ার স্পেশালিস্ট ড: দিপঙ্কর পোদ্দার, দেখুন ভিডিও
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news