নীল বণিক
ফের ভাঙ্গন মোর্চাতে? এবার এমনটাই ইঙ্গিত দিলেন মোর্চার সহকারি সাধারন সম্পাদক জ্যোতি কুমার রাই।
সূত্রের খবর, দলের অন্দরেই তিনি জানিয়েছেন স্কুল বাসে হামলা চালিয়ে ঠিক করেননি মোর্চা সমর্থকরা।
বনধ ব্যর্থ করতে বৃহস্পতিবার মোর্চা সমর্থকদের একটি অডিও টেপ প্রকাশ করেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙ্গ। তারপরেই গোটা পাহাড় জুড়ে তাণ্ডব চালান মোর্চার একদল ‘উগ্র সমর্থকরা।’ যা মোটেও ভাল চোখে দেখেননি মোর্চার পাহাড়ের এই বর্ষীয়ান নেতা। ঘনিষ্ঠ মহলে তাঁর বক্তব্য, ‘‘স্কুলের ছাত্রদের আক্রমণ করে আদতে সাধারণ মানুষের সমর্থন হারাতে হয়েছে।’’ দলের কয়েকটি সিদ্ধান্ত সরাসরি পাহাড়ের জনগণ মানতে পারেনি বলে দাবি জ্যোতি রাইয়ের।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে রাই বলেন, তিনি স্কুল বাসের হামলার ঘটনা জানেন না। খোঁজ নিয়ে দেখার কথাও জানান তিনি। এমনকি এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের সঙ্গে ও দলের সঙ্গেও কথা বলবেন বলেও জানিয়েছেন রাই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news