Breaking News
Home / TRENDING / প্রচারের শেষ দিনেও বিজেপি কর্মীদের বাধা ও মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রচারের শেষ দিনেও বিজেপি কর্মীদের বাধা ও মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,পূর্বমেদিনীপুর:

একের পর বিজেপির সমর্থক কর্মীদেরকে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের জেলার এগরা থানার অন্তর্গত বাথুয়াড়ি গ্রামে। সূত্রের খবর বিষ্ণুপদ মন্ডল নামে এক বিজেপি কর্মী গ্রামের মধ্যে যখন বিজেপির ফ্ল্যাগ এবং পোষ্টার লাগাচ্ছিল। এমন সময় তৃণমূল আশ্রীত বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে লাঠি সোটা নিয়ে তার উপরে হামলা চালায়। মারধর করে রাস্তায় ধারে তাকে ফেলে দিয়ে যায়। ঘটনা স্থলে বিষ্ণুপদ বাবু জ্ঞান হারান। পরে দলের কর্মীরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ওনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশাললিটি হাসপাতালে ভর্তি করেন। দলের বিভিন্ন কর্মীদের অভিযোগ ঘটনার সময় এগরা থানায় খবর দেওয়া হলে থানার তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং ঘটনা স্থলে পুলিশ একবারও আসেনি। থানায় লিখিত অভিযোগ হয়নি। এই অজুহাতে পুলিশ একরকম নিস্ক্রিয়। যদিও এই ঘটনার পর এলাকায় উত্তেজনা আছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *