Breaking News
Home / TRENDING / মমতা ঘনিষ্ঠ কেজরিবালের হাটে হাঁড়ি ভাঙলেন মুকুল

মমতা ঘনিষ্ঠ কেজরিবালের হাটে হাঁড়ি ভাঙলেন মুকুল

নীল রায়:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শহর কলকাতায় বসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাটে হাঁড়ি ভাঙলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার দুপুরে মুরলীধর সেন লেনের বিজেপির সদর পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেই বৈঠকে একাধিক ইস্যুতে কথা বলতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গে একটি অভিযোগ করেন তিনি। মুকুল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দোসর হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশের একাধিক জায়গায় ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে।” এরপর তিনি একে একে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়ালের নামে কলকাতার শ্যামপুকুর বিধানসভা ভোটার তালিকায় আছে বলে প্রমাণ দেন। তিনি আরও দাবি করেন, দিল্লি ছাড়াও গাজিয়াবাদে পৃথক নম্বরে অরবিন্দ কেজরিওয়াল ও তার স্ত্রীর নাম ভোটার তালিকায় রয়েছে। নির্বাচন কমিশনের কোনও অভিযোগ না জানালেও এ প্রসঙ্গে মুকুল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত বন্ধু অরবিন্দ কেজরিওয়াল। যিনি সংবিধান বহির্ভূতভাবে তিন জায়গায় পৃথক এপিক নম্বরে কার্ড রয়েছে। এরাই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত বন্ধু।” প্রাক্তন রেলমন্ত্রী কথায়, “বিজেপিকে যারা খারাপ বলেন তারা ব্যক্তিগত জীবনে নিজেরা কতটা দুর্নীতিপরায়ন এই ঘটনা তারই প্রমাণ।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *