প্রসেনজিৎ ধর:
হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় মাছের বাজারে গিয়ে হরেক রকমের মাছ,গন্ধরাজ লেবু ও সবজি কিনলেন।বিজেপি প্রার্থীর এই ভাবে বাজারে গিয়ে ক্রেতাদের সঙ্গে বাজার করতে দেখে অবাক হয়ে গেলেন অন্য ক্রেতারা।আগামী ৬ মে এই লোকসভা আসনে ভোট।

তার আগে জমে উঠেছে ভোটের প্রচার।হুগলী লোকসভার ৭ টি বিধানসভার মধ্যে অন্যতম সিঙ্গুর এলাকার সেই কৃষি জমি দখল করে টাটার ন্যানো গাড়ির কারখানা,সেই এলাকায় দিনরাত এক করে জোর কদমে প্রচার করছেন লকেট। বিজেপি প্রার্থী লকেটের প্রতিপক্ষ দশ বছর ধরে একটানা তৃণমুল সাংসদ তথা এবারের প্রার্থী রত্না দে নাগ। লকেট যে ভাবে মাঠে ময়দানে নেমে প্রচার করছেন তাতে রাজনৈতিক মহলের ধারণা এবারের লড়াই কঠিন থেকে কঠিনতর হবে তৃণমুল প্রার্থীর জন্যে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news