নীল রায়:
রেসলিংয়ের রিংয়ে তিনি একাই একশো! কিন্তু বন্ধু অনুপম হাজরা তথা যাদবপুরের বিজেপি প্রার্থীর মনোনয়নে এসে রাজনীতির ময়দানে বিতর্কে জড়িয়েছিলেন “দ্য গ্রেট খালি”। নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল, আমেরিকার নাগরিক হয়ে কিভাবে “দি গ্রেট খালি” যাদবপুর লোকসভায় বিজেপির হয়ে প্রচার করতে এলেন। অনেকটা ফিরদৌস ও নুর গাজীকে নামিয়ে যে অভিযোগে অভিযুক্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস, এবার সেই একই অভিযোগে পাল্টা ঘুরিয়ে এনেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। উওর দিতে রেসলিং সুপারস্টারের হয়ে রাজনীতির রেসলিং নামলেন বিজেপি নেতা মুকুল রায়। “দি গ্রেট খালি”র পাশে দাঁড়িয়ে ধরাশায়ী করলেন তৃণমূল কংগ্রেসের অভিযোগকে। তিনি দাবি করেন, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ার কথা। মুকুল বলেন, “পি ও আই কার্ড যাদের রয়েছে তারা ভারতবর্ষের যে কোনও কাজে অংশ নিতে পারেন। পারে না কেবলমাত্র বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষেত্রে।” “দি গ্রেট খালি” অনুপম হাজরা মনোনয়ন তথা প্রচারে শামিল হয়ে যে কোনও অন্যায় করেননি তাও আবারও উল্লেখ করে নিজের পুরনো দলকে খোঁচা দিত ছাড়েননি মুকুল। এক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন নাগরিক সংশোধনী বিল (২০০৫)-এর। এই আইন বলে “দি গ্রেট খালি” ভারতীয় নাগরিক। মুখে না বললেও, মুকুল বোঝাতে চেয়েছেন ফেরদৌস ও নুরের মতো বাংলাদেশী অভিনেতাদের প্রচারে নামিয়ে যে অপরাধ তৃণমূল কংগ্রেস করেছে।” দ্য গ্রেট খালি”র ক্ষেত্রে তা কোনওভাবেই প্রযোজ্য নয়, অন্তত ভারতীয় গণতন্ত্র তো বটেই। দিলীপ সিংহ রানা ওরফে “দ্য গ্রেট খালি” বন্ধুত্বের সুবাদে অনুপম হাজরা মনোনয়নে হাজির হয়েছিলেন আলিপুরের প্রশাসনিক ভবনে। অংশ নিয়েছিলেন বিজেপির বর্ণাঢ্য শোভাযাত্রায়। বিজেপি প্রার্থীর প্রচারে “দি গ্রেট খালি”র অংশগ্রহণে আপত্তি তুলেছিল তৃণমূল। কিন্তু এদিন মুকুলের জবাব যেন তৃণমূলের অভিযোগের বিষদাঁত গোড়াতেই ভেঙে দিল। মুকুল বলেন, তৃণমূলে পড়াশোনা কমে যাচ্ছে। যে খালির বিরুদ্ধে অভিযোগ আনার পরামর্শ দিয়েছে সে কালই মমতার কাছে বকুনি খাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news