Breaking News
Home / TRENDING / সিবিআই দফতরে মুকুল, মির্জার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা!

সিবিআই দফতরে মুকুল, মির্জার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা!

ওয়েব ডেস্ক:

সকালে শহীদ তর্পণের কর্মসূচি শেষ করে নারদাকাণ্ডের তদন্তে সিবিআই দফতরে হাজিরা দিলেন মুকুল রায়। এদিন দুপুর আড়াইটে নাগাদ নিজাম প্যালেসে আসেন বিজেপি নেতা। সিবিআই সূত্রে খবর, প্রথমে সরাসরি মুকুল রায়ের সঙ্গে, পরে প্রাক্তন পুলিশ কর্তা মির্জাকে মুকুলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা।

প্রসঙ্গত, নারদা কাণ্ডে অভিযুক্তদের ভয়েস রেকর্ড পরীক্ষার পর বৃহস্পতিবার মির্জাকে গ্রেফতার করে সিবিআই। আদালতের নির্দেশে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সিবিআই হেফাজতে থাকবেন। এদিকে মির্জার গ্রেফতারির পরে মুকুল রায়কে শুক্রবার হাজিরার নোটিশ দেয় তদন্তকারী আধিকারিকরা। যদিও গতকাল ব্যস্ততার কারণে হাজিরা দেননি বিজেপি নেতা। চিঠি দিয়ে তদন্তকারীদের জানান, দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকবেন, তাই আসতে পারবেন না। এরপর শনিবার আসার জন্য ফের মুকুল রায়কে নোটিশ পাঠায় সিবিআই। সেই নোটিস মতোই এদিন দুপুর আড়াইটে নাগাদ নিজাম প্যালেসে আসেন মুকুল রায়।

সূত্রের খবর, মুকুল ও মির্জাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নারদা কাণ্ডের জট খুলতে চাইছে সিবিআই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *